
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন জুন, ২০২৪ খ্রি. সম্পন্ন হয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইনের আওতায় এ বছর উপজেলায় প্রায় সাড়ে এগার হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কেন্দ্রে শনিবার সকালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিেেব উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব। এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইনের আওতায় উপজেলার প্রতি ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রং এর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতি শিশুকে একটি লাল রং এর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন সফল করতে এ বছর উপজেলায় মোট ৯৭ টি কেন্দ্র স্থাপন করা হয়।
প্রতিটি ইউনিয়নে ২৪টি করে উপজেলার ৪টি ইউনিয়নে ৯৬টি কেন্দ্র সহ স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র নিয়ে মোট ৯৭টি কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরা শিশুদের ভিটামিন এ প্লাস খাইয়ে দেন। এ কর্মসূচীটি সফল করতে উপজেলায় ১৯৪ জন স্বেচ্ছাসেবী ও ৪৮ জন সুপারভাইজার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত দায়িত্ব পালন করে প্রায় সাড়ে এগার হাজার শিশুর মধ্যে ভিটামিন এ প্লাস দেওয়া হয়েছে বলে জানা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের বোলাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের...
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে: রাষ্ট্রপতি
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে:...
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের দাবি
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের...
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন...