
বগুড়ার ধুনটে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (৩ জুন) উপজেলার জোর শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এই আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খান।
এদিন বিকেল ৩টার দিকে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন এবং ঘোড়া প্রতীকের টিআইএম নুরুন্নবী তারিখ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করেন। এতে নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষ ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়। এছাড়াও দুপুর ২টা থেকে ওই সমাবেশস্থলে পাঁচ বা তার বেশি লোকজনের সমাগম, বিস্ফোরক, লাঠিসোঁটা বা উচ্চস্বরে শব্দযন্ত্র বাজানো নিষেধ করেছেন ইউএনও।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. আশিক খান জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জোরশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আগামী ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বগুড়ার ধুনট, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...