রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রায়হান, মিরাজ ও তরিকুল ওরফে আতিকুল।
ডিএমপির উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহ্উদ্দিন জানান, হনুফা আক্তার বিথী নামে এক নারী গত গতকাল বুধবার (১৯ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরে রাস্তা পার হওয়ার সময় গ্রেফতারকৃরা পিছন দিক থেকে টান দিয়ে বিথীর মোবাইল ফোন কেড়ে নেয়।
অপর ছিনতাইকারী তার মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে। পরে টহলরত পুলিশ সেখানে গিয়ে ছিনতাইকারীদের হেফাজতে নেয়।
এ ঘটনায় ভিকটিম বিথীর অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়েছে। পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার ও মোবাইল ফোনটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
গ্রেফতারকৃতদের উত্তরা পশ্চিম থানায় রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত