
শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত হয়েছে। ১ জুন শনিবার বেলা ১২ টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম।
এ সময় বক্তারা বলেন, দুধ ও দুগ্ধজাত খাবার শিশুদের মস্তিষ্ক গঠনে সহায়তা করে। দুগ্ধজাত খাবার, যেমন পনির ও দই আদর্শগতভাবে স্বাস্থ্যকর এজিং প্রোডাক্ট হিসাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা (২০১৫) অনুযায়ী, স্বাস্থ্যকর এজিং হলো কার্যকর ক্ষমতার বিকাশ এবং সুস্বাস্থ্য বজায় রাখার প্রক্রিয়া, যা বার্ধক্যে সুস্থ থাকতে সাহায্য করে। দুগ্ধজাত দ্রব্য বয়স্কদের জন্য পুষ্টি সরবরাহ করে, পেশির স্বাস্থ্য বজায় রাখে এবং বার্ধক্যজনিত পেশি ও হাড়ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। তাই দুগ্ধজাত খাদ্য বয়স্ক জনগোষ্ঠীর জন্য অতি প্রয়োজনীয় খাবার হিসাবে বিবেচিত।
এছাড়াও এর সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজুয়ানুল হক ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের বোলাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের...
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে: রাষ্ট্রপতি
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে:...
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের দাবি
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের...
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন...