
নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে মুহিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টায় শহরের জেলখানা মোড়ে মেসার্স মোল্লা ট্রেডার্সে এ ঘটনা ঘটে।
মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিদ মোল্লা নরসিংদীর বিলাসদী এলাকার ওয়াহাব মোল্লার ছেলে।
মুহিদ মোল্লা বলেন, চিনিশপুর ইউনিয়নের কামাল ভূইয়ার ছেলে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় সোমবার বিকেলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি নরসিংদীতে তিনজন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার ঘটনায় জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে প্রকাশ্যে এমন ঘটনার পর আবারও জনমনে আতঙ্ক তৈরি করেছে।
নরসিংদী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তকে আটক করতে আমাদের বেশ কয়েকটি টিম ইতিমধ্যে মাঠে কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...