দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরের স্ত্রীর আবেদন

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ , ৩০ জুন ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

রোববার (৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২৭ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেছেন।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর