
স্ট্রোক করেছেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। সপ্তাহ খানেক আগে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ।
রোববার (২৬ মে) নিজের ফেসবুকে পারভেজ লিখেছেন, ‘হে পরম করুণাময়, আপনি সর্বশক্তিমান, আপনি সব পারেন। আমার সন্তানকে এত বড় কঠিন পরীক্ষার মধ্যে ফেলবেন না। শ্রেষ্ঠর মায়ের (সীমানা) অপারেশন চলছে। ম্যাসিভ স্ট্রোক করেছে ৬ দিন আগে।’
সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬ আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি ছেলে আছে।
অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারও কাজে ফেরেন এই অভিনেত্রী। গত বছর বিপ্লব হায়দারের পরিচালনায় ‘রোশনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...