
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- মোঃ আল আমিন মিয়া ও মোঃ সুমন মিয়া। তারা দুজনই হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাসিন্দা।
গতকাল (২২ মে) বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্যের সামনে থেকে তাদেরকে আটক করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, ‘হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে সিএনজি অটোরিকসায় একটি বড় মাদকের চালান শ্রীমঙ্গল আসছে।
গোপন সুত্রে পাওয়া এই তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের চা কন্যা ভাস্কর্যের সামনে একটি সিএনজি অটোরিকসা থেকে দুই জনকে আটক করা হয়।
পরে সিএনজি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে পেচানো দুটি বান্ডিল থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।’
এ ঘটনায় আটককৃত দুই ব্যাক্তি এবং পলাতক একজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...