
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তে হারুন অর রশীদ (২৩) নামে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে উপজেলার বেউরঝারী সীমান্তের বিপরীতে ভারতের বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। হারুন অর রশীদ উপজেলার বড়পলাশবাড়ী ইউপির খেরবাড়ী বাদামবাড়ী গ্রামের সুলতান আলীর ছেলে।
৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীম আহম্মেদ জানান, আটক যুবক হারুন তিন মাসে আগে ওই দেশটির এক মেয়েকে বিয়ে করেন। অবৈধভাবে শ্বশুরবাড়ি বেড়াতে গেলে বিএসএফ তাকে আটক করে। এরপর ভারতে অনুপ্রবেশের অভিযোগে হারুনকে সে দেশের আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ বলেন, খেরবাড়ীটি ভারত সীমান্ত লাগোয়া। এ গ্রামের অনেকের আত্মীয়-স্বজন আছে ভারতে। কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মীদের বাড়িতে বেড়াতে যান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...