
চলতি মৌসুমে শেরপুরের ঝিনাইগাতীতে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫মে) সকালে ঝিনাইগাতী খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানা,খাদ্য গুদাম কর্মকর্তা ওয়াহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ১৬৪৯ মেট্রিকটন ধান এবং মিল মালিকদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ১৭৭৪ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খাদ্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা, এলাকাবাসী ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী