
নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের আউটারে ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে এই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের আউটার মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ঢাকা যাচ্ছিল। নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের আউটার মহিষমারা এলাকায় পৌঁছলে এর দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে ওই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
স্টেশন মাস্টার রেজুয়ান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। একটি লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের কাজ চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক