
ইতিহাসনির্ভর গল্প নিয়ে ‘কাজলরেখো’ সিনেমা নির্মাণ করেছেন গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। ঈদে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। আর এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। সিনেমাটিতে নিজের অভিনয়গুণে প্রশংসিত হচ্ছেন মন্দিরা।
সিনেমাটি নিয়ে কথা বলতে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে মন্দিরা ও রাজকে। সম্প্রতি একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমে কাজলরেখা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন মন্দিরা চক্রবর্তী। তবে সেখানে আলোচনার বেশিরভাগই ছিল নায়ক শরীফুল রাজকে ঘিরে। সেখানে মন্দিরাকে প্রশ্ন করা হয়, রাজ-মন্দিরার প্রেমটা কত দিনের? উত্তরে নায়িকা বলেন, ‘এটা কি হওয়ার ছিল? আমরা খুবই ভালো বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না; কারণ, তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হচ্ছিল ২০২২ সালে। এখন সে যে লাইফটা কাটাচ্ছে, তখন সে এই লাইফে ছিল না। তার তখন সন্তান হয়েছিল, সবকিছু মিলিয়ে সে তার মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা। সহকর্মী হিসেবে যতটা কথা বলার দরকার ছিল, ততটা। কিন্তু সিনেমার প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া–আসা। তো থাকে না একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন, কাজে যাচ্ছেন তো আপনার তার সঙ্গে একটি বন্ডিং হয়ে যাবে, এটিই স্বাভাবিক।’
‘কাজলরেখা’ সিনেমায় রাজ-মন্দিরা ছাড়াও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, খায়রুল বাশার, রাফিয়াত রশিদ মিথিলা ও ইরেশ যাকের প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...