
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা আহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) মধ্যরাতে উপজেলার বড়থলি ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে ইউপি চেয়ারম্যান তার চাচার বাড়িতে অবস্থান করার সময় তার ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা।
বিলাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, রাতে বড়থলি ইউনিয়নের চেয়ারম্যান তার চাচার বাসায় অবস্থান করছিলেন। এমন সময় তার ওপর অতর্কিত হামলার খবর শুনেছি। দুর্গম এলাকা হওয়ায় রাতে পুলিশ যেতে পারেনি। কেন বা কারা উনাকে গুলি করেছে সেই বিষয়ে এখনো জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি।
বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ওপর হামলা করা হয়েছে। এতে তার শরীরের দুই জায়গায় গুলি লেগেছে বলে জেনেছি। তবে তিনি আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসার জন্য বান্দরবানে নেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...