
মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগ দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে নতুন নারী ব্যারাকের অডিটোরিয়ামে জেলার সাত উপজেলার সাত জন নারীরে সাতটি সেলাই মেশিন বিতরন করা হয়।
পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।
মৌলভীবাজার জেলা পুনাকের সভানেত্রী মোছাঃ শারমিন আখতার বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুনাকের উপদেষ্টা রোকেয়া খাতুন।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী বলেন, ‘পর্যায়ক্রমে পুলিশ পরিবারের সদস্য এবং সকল নারী পুলিশ সদস্যদের পুনাকের সাথে যুক্ত করে বিভিন্ন হস্তশিল্পের কাজের মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
এরপর পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে পুনাকের আজকের কার্যক্রম সমাপ্ত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...