
মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। গত ১০ মে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ৩৫ বছর বয়সি এই অভিনেত্রী। ইয়ামি ও পরিচালক আদিত্য ধর দম্পতির এটি প্রথম সন্তান।
সোমবার (২০ মে) আদিত্য ধর ইনস্টাগ্রাম পোস্টে পুত্র সন্তান আগমনের খবরটি জানান। এ তারকা দম্পতি পুত্রের নাম রেখেছেন বেদাবিদ। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই পরিচালক। পরে ইয়ামি গৌতমও পোস্টটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন।
‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমা পরিচালনা করেন আদিত্য ধর। এ সিনেমার সেটে ইয়ামি ও আদিত্য ধরের প্রেমের সম্পর্কের শুরু। তবে বিয়ের আগে একসঙ্গে জনসম্মুখে হাজির হননি তারা। ২০২১ সালের ৪ জুন গোপনে বিয়ে করেন এই দম্পতি।
২০১০ সালে বলিউড চলচ্চিত্রে পা রাখেন ইয়ামি গৌতম। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘বাদলাপুর’, ‘কাবিল’, ‘সরকার থি’, প্রভৃতি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক