
অতিবৃষ্টির ফলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির সাজেকে অর্ধশতাধিক পর্যটক আটকে থাকার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে টানা বর্ষণের ফলে দীঘিনালা-সাজেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটকরা আটকা পড়েছেন।
জানা যায়, দীঘিনালার সাজেক সড়কের কবাখালি এলাকা পাহাড়ি ঢলে তলিয়ে গেলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে সাজেক থেকে কোনো গাড়ি খাগড়াছড়ি শহরে আসতে না পারায় পর্যটকরা আটকে যান।
সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত বলেন, আজকে সকালে কোনো গাড়ি যেতে পারেনি। অন্যদিকে গতকাল যে সকল গাড়ি গিয়েছে তা আজ ফিরতে পারেনি।
তিনি আরও বলেন, আমাদের ৩-৪টি গাড়ি সাজেকে আটকা পড়েছে। আনুমানিক ৫০-৬০ জন পর্যটক রয়েছে সাজেকে।
সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা কনক বলেন, পাহাড়ি ঢলের কারণে বাঘাইহাটে রাস্তায় পানি উঠায় সকালে গাড়ি ছেড়ে যায়নি। এই মুহূর্তে খুব বেশি পর্যটক সাজেকে অবস্থান করছেন না। সব রিসোর্ট-কটেজ মিলিয়ে ৫০-৬০ জন পর্যটক আছেন। তারা রুমেই অবস্থান করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...