
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৫ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৬১৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে মোট ৫ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ৫৭৯ টাকা ও উদ্ধৃত্ত রয়েছে ৪ লাখ ৯৩ হাজার ০৪০ টাকা।
বৃহস্পতিবার দুপুরে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাবের উল হাই এ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাবের উল হাই এর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় ইউনিয়ন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সরকার, পলাশ প্রেসক্লাবের সভাপতি মো. আশাদউল্লাহ মনা,পলাশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সফিকুল ইসলাম বাবুল, ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজাহার খন্দকার ও ডাঙ্গা উচ্চ বিদায়লয়ের প্রধান শিশিক আসাদুজ্জামান ছিদ্দিক নয়নসহ ইউনিয়নের ইমাম,শিশিক,সাংবাদিক,মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...