
শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করায় নারায়ণগঞ্জের ক্রোনী অ্যাপারেলস লিমিটেড ও অবন্তি কালারটেক্স লিমিটেডের মালিক এ এইচ এম আসলাম সানি এবং গাজীপুরের ডেনিশ নীট ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন হাওলাদারের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব ও সুরক্ষা সেবা বিভাগের সচিবকে অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (২৭ মে) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নারায়ণগঞ্জের ক্রোনী অ্যাপারেলস লিমিটেড ও অবন্তি কালারটেক্স লিমিটেডের মালিক এ এইচ এম আসলাম সানি এবং গাজীপুরের ডেনিশ নীট ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন হাওলাদার তাদের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করায় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব ও সুরক্ষা সেবা বিভাগের সচিবকে অনুরোধ করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক