
কক্সবাজারের টেকনাফ পৌর আওয়ামীলীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ মে) দুপুরে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহদুরের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ।
এ সময় আরও বক্তব্য রাখেন,টেকনাফ পৌরসভার
সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১,২,৩) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর আক্তার, মহিলা কাউন্সিলর (৭,৮,৯)আরেফা বেগম,১নং ওয়ার্ডের কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু,২নং ওয়ার্ডের কাউন্সিলর হাফেজ এনামুল হাসান,
৩নং ওয়ার্ডের কাউন্সিলর এহেতাশামুল হক বাহদুর,
৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম মানিক,
৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ মনির ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
উক্ত সভায় সমাপনী বক্তব্যে সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুর বহমান বদি বলেন,ইয়াবার বিরুদ্ধে প্রতিবাদ করায় সকল ইয়াবা কারবারিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের পক্ষে কাজ করছেন তারা। এদেশের জনগণ ভোটের মাধ্যমে ইয়াবা কারবারিদের প্রতিরোধ করবেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিভিন্ন গুলি এবং আটকে রাখার নামে গুজব ছড়িয়ে মানুষদের মাঝে বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে পাশাপাশি আসন্ন টেকনাফের শান্তিপূর্ণ নির্বচনী পরিবেশকে অশান্ত করতে উঠেপড়ে লেগেছে।উপজেলা বাসী আগামী ২৯ মে ভোটের মাধ্যমে এই অপপ্রচারকারীদের উচিত শিক্ষা দিবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...