
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুর ফেরিঘাটের দুইটি পন্টুন। বর্তমানে কোনো বিপদ সংকেত না থাকলেও পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে এখনো ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।
ঘূর্ণিঝড় রেমাল থেকে রক্ষা পেতে চাঁদপুরসহ কয়েকটি জেলার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়। এরপরই শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টায় শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রর বিশেষ বিজ্ঞপ্তিতে চাঁদপুরসহ অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতাধীন হিসেবে ঘোষণা করা হয়েছিল। মহাবিপদ সংকেতের কারণে গত রোববার (২৬ মে) বিকেল সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে চাঁদপুর ফেরিঘাটের দুইটি পন্টুনের তার ছিঁড়ে ঘাট থেকে অনেক দূরে চলে যায়। পন্টুন দুইটি ঘাটে ফিরিয়ে এনে যথাস্থানে বসিয়ে ফেরি চলাচলের উপযোগী করতে সময় প্রায়োজন। তাই বর্তমানে কোনো বিপদ সংকেত না থাকলেও পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে এখনো ফেরি চলাচল শুরু হয়নি। পন্টুন ফেরি চলাচলের উপযোগী হলে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করবে।
শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, পন্টুন ঘাটে এনে যথাস্থানে বসানোর কাজ চলমান রয়েছে। পল্টুন দুইটি যথাস্থানে বসানোর পরে নিয়মিতভাবে ফেরি চলাচল করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী