
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১১০২ জন আনসার ও ভিডিপি সদস্য ভোট কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত থাকবে। ইতিমধ্যে বাছাই কার্যক্রম সমাপ্ত হয়েছে।
কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, আগামী ২৯ মে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাছাই কার্যক্রমের সভাপতি ছিলেন বড়লেখা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার তামিম আল জামান, সদস্য ছিলেন কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব কমলগঞ্জ উপজেলা প্রশিক্ষক জায়েদ হোসেন, সদস্য জুড়ি উপজেলা প্রশিক্ষক আব্দুল মালিক, সদস্যা কমলগঞ্জ উপজেলা প্রশিক্ষিকা সানজিদা আক্তার এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালনকারী দলনেতা, দলনেত্রী এবং কমান্ডারগণ।
নির্বাচনে ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় কমলগঞ্জ উপজেলায় ১১০২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...