
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর মুন্না রানা ব্যক্তিগত ও পারিবারীক কারণে দলের সকল প্রকার দায়-দায়িত্ব পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা সদরের সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি এ অব্যাহতি নেন। তার এ অব্যাহতি বিএনপি-কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি থেকে শুরু করে জেলা ও উপজেলসহ তৃণমূল পর্যায়ে অবগত করার অনুরোধ জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্না রানা জানান,‘রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সকর্মকান্ডের মাধ্যমে সবসময় সাধারণ জনগণের পাশে ছিলেন। অতীতের মত আগামীতেও সকল কর্মকান্ডে আমি সাধারণ জনগণের পাশে থাকব। কিন্তু ব্যক্তিগত ও পারিবারীক কারণে বিএনপির সকল প্রকার দায়-দায়িত্ব পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর মুন্না রানা জানান, ‘বিএনপি থেকে অব্যাহতি নিলেও, তিনি আপাতত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না। তিনি একজন সমাজকর্মী হিসেবেই থাকতে চান এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখতে চান।’
উল্লেখ্য, আগামী ২৯ মে তারিখে অনুষ্ঠিতব্য কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত বুধবার রাতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধী এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে সমালোচার মুখে পড়েন বিএনপির এ নেতা।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...