
রাজধানীর কদমতলীর জুরাইনের বাসায় পারিবারিক কলহের জেরে মো. সাফি (২০) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ মে) রাত পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু ইশাম জানান, মায়ের সঙ্গে চাচার পরকীয়ার বিষয়টি জেনে যায় সাফি। এ নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য চলছিল তার। এদিকে কিছুদিন আগে ঝগড়া হলে সাফির স্ত্রী বাড়ি থেকে চলে যায়। এ নিয়ে হতাশায় ভুগছিলেন রাফি।
তিনি জানান, রাতে ঘরের দরজা বন্ধ করে দেন সাফি। পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলে আছেন রাফি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান রাফি আর বেঁচে নেই।
মৃত সাফি কদমতলীর জুরাইন জিরো পয়েন্ট এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...