
যৌতুক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মডেল-উপস্থাপিকা মৌসুমী মৌ (কামরুন্নাহার মৌসুমী) এর স্বামী আরিফ বিল্লাহ হক।
বুধবার (২৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালদ শুনানি শেষে এ আদেশ দেন।
আরিফ বিল্লাহর পক্ষে জামিন শুনানি করেন প্রশান্ত কুমার কর্মকার।
শুনানিতে তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো ধার হিসেবে নেওয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে।
এদিন মৌসুমি মৌ আদালতে উপস্থিত না থেকে সময় আবেদন করেন তার আইনজীবী এ এন এম গোলাম জিলানী।
শুনানি নিয়ে আদালত আরিফ বিল্লাহর জামিনের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এসব তথ্য জানান।
জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর আরিফ বিল্লাহ হকের সঙ্গে মৌসুমী মৌ পারাবিরাকিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আরিফ একজন কোচিং শিক্ষক। কৌশলে তিনি তার স্ত্রী মৌয়ের কাছ থেকে বিভিন্ন সময়ে ৭ লাখ ৯৫ হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ করেন মৌ। যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একইসঙ্গে যৌতুকের টাকার জন্য মৌকে মারধরেরও অভিযোগ করা হয়েছে। এ অভিযোগ মৌ মামলা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক