
অস্ট্রেলিয়া সফর শেষে আজ (রোববার) দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শনিবার (১১ মে) দেশে প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান রয়্যাল অস্ট্রেলিয়া বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল রবার্ট চিফম্যানের আমন্ত্রণে ৬-৯ মে অস্ট্রেলিয়া সফর করেন। সফরকালে বিমানবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত ‘এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স-২০২৪’ এ যোগদান করেন।
উল্লেখ্য, সম্মানিত বিমানবাহিনী প্রধান সস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ উক্ত সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রোববার (৫ মে) ঢাকা ত্যাগ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির বড় আয়োজন
খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির বড় আয়োজন
তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি, বাড়ছে শীত
তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি, বাড়ছে...
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩ জেলায় ৩৪ প্লাটুন...
ইসরাইলের যুদ্ধে জড়িয়ে ক্ষুব্ধ মার্কিনিরা
ইসরাইলের যুদ্ধে জড়িয়ে ক্ষুব্ধ মার্কিনিরা
নতুন পাসপোর্টের আবেদন করেছেন স্বৈরাচারী শেখ হাসিনা
নতুন পাসপোর্টের আবেদন করেছেন স্বৈরাচারী শেখ...
৪৫ বছর পর জন্মভিটায় সেলিনা
৪৫ বছর পর জন্মভিটায় সেলিনা