
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে মঙ্গলবার (২৮) সকাল সাড়ে ৮টা থেকে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েকটি ফ্লাইটের শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েছেন।
সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় নোসহুইলে (সামনের চাকা) ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটি থেমে গেলে অল্পের জন্য বিমানের যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর বলেন, টেকনিশিয়ানদের চেষ্টায় দ্রুত ক্রটি সারানোর কাজ চলছে। আমি রানওয়েতেই আছি।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট ক্রটির কারণে রানওয়েতে আছে। ফলে সকাল থেকে কোনো উড়োজাহাজ ওঠানামা করতে পারছে না। আমরা চেষ্টা করছি বিমান চলাচল স্বাভাবিক করার।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...