শেরপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ , ২০ মে ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের নকলা- নালিতাবাড়ীর দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মুক্তাদিরুল আহমেদ, জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর প্রতিনিধিসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।