মৌলভীবাজারের সদর উপজেলার ৫টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার সদর উপজেলার পশ্চিমবাজারসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা, অপু ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, আকাশ স্টোরকে ১ হাজার টাকা, পায়েল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, স্বচ্ছ ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত