
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেল লাইনের ওপর গাছের ডাল পড়ায় এ অংশে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। তবে উত্তরা থেকে কারওরান বাজার পর্যন্ত অংশে নির্বিঘ্নে চলাচল করছে মেট্রোরেল।
সোমবার (২৭ মে) বিকেল ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্ল্যাটফর্মে ডিজিটাল সাইনবোর্ডে ‘জরুরি বাটন টেপা হয়েছিল’ লেখা থাকলেও প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কারণে বিকল্প উপায়ে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।
তবে সকালেও বৈদ্যুতিক লাইনেও সমস্যা দেখা দেওয়ায় দীর্ঘ সময় বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব আব্দুর রউফ বলেন, এ নিয়ে অপারেশন টিম কাজ করছে। একটা সমাধান আসবে।
এর আগে সোমবার সকাল ৭টার পর মেট্রোরেল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর মতিঝিলগামী অংশ চালু করা হলেও আবার বন্ধ হয়। উভয় দিকের চলাচল স্বাভাবিক হয় সকাল ১০টার পর।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক