
হবিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা মো. এমদাদুল হক নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বুধবার সকালে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
মৃত সহকারী প্রিজাইডিং অফিসার হবিগঞ্জ এলজিইডির উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মো. এমদাদুল হক হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) সদর রঞ্জন চন্দ্র দে বলেন, ভোট চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...