হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি সোনাসহ রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের রোকেয়া খাতুন (৪০) নামে এক নারী কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনি সিরাজগঞ্জ জেলার অধিবাসী। মঙ্গলবার (২৮ মে) রাতে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে তাকে আটক করে হয়।
বুধবার (২৯ মে) সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসভি-৮০৪ (রিয়াদ) ফ্লাইটটি গতকাল মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটে ঢাকায় আসার সময় ছিলো।কিন্তু ঢাকায় আবহাওয়া খারাপ থাকার কারণে ফ্লাইটটি ভারতের হায়দ্রাবাদে অবতরণ করে এবং পরবর্তীতে সেখান থেকে রাত ১০ টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।
তিনি আরও জানান, গোপন তথ্যের ওপর ভিত্তি করে এপিবিএন, এনএসআই এবং কাস্টমস এর যৌথ অভিযানে ফ্লাইটের কেবিন ক্রু মিস রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করলে তার শরীরে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম।
অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত