
গুড়ি গুড়ি বৃষ্টি আর দমকা বাতাসের মধ্যে বাড়ি ফেরার পথে নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী চন্দনা রানী(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর নতুন বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত চন্দনা রানী (৫৫) জেলার পত্নীতলা উপজেলার নান্দাস গ্রামের বিজয় চন্দ্রের স্ত্রী বলে জানাযায়।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর আত্মীয়ের বাসা থেকে জামাইয়ের সাথে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বদলগাছীর গোবরচাঁপা – আক্কেলপুর সড়কের মিঠাপুর নতুন বাজার এলাকায় ধান বোঝাই ট্রাকের সাথে (ঢাকা মেট্রো-ট-১৬-৭০৭৮) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জনৈক চন্দনা রানী (৫৫)ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন জনতা ট্রাকচালক এবং ট্রাক আটক রেখেছে পুলিশে দেয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান(পিপিএ) বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...