
আগামী শনিবার (২৫ মে) বঙ্গবাজার বিপণীবিতানের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে সেদিন সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৬টা থেকে বঙ্গবাজার এলাকা ও এর আশপাশের সড়কে এড়িয়ে চলে বিকল্প সড়কে চলাচলে পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।
ডাইভারশন দেওয়া পয়েন্টগুলো:
১. হাইকোর্ট ক্রসিং
২. গোলাপশাহ মাজার ক্রসিং
৩. সরকারী কর্মচারী হাসপাতাল ক্রসিং
৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে
৫. ফুলবাড়িয়া ক্রসিং
৬. চানখারপুল ক্রসিং
৭. নিমতলী ক্রসিং।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী