
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) রাতে নির্বাচনি এলাকার গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনি ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।
এতে হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গিয়ে হামলায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের অন্তত্ব ১০ জন সমর্থক-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানা পুলিশ। হামলায় আহতরা হলেন হাবিবুর-লিমন, রাসেল, আরিফ ও কবির মিয়াসহ দশজন। তাদেরকে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানা যায়।
তবে এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে দাবি পুলিশের। জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন জানান, শনিবার রাত ৯ টার দিকে গজারিয়া ইউনিয়নের আমতলা এলাকায় তার প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় বাজারে অবস্থিত কাপ পিরিচ মার্কার নির্বাচনি ক্যাম্পে অর্তকৃত হামলা চালায়।
এসময় হামলা কারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে নির্বাচনি পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায়। এতে বাধা দিতে গিয়ে তার ১০ থেকে ১২ জন সমর্থক-কর্ম আহত হন বলে দাবি করেন তিনি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, চেয়ারম্যান প্রার্থীদের দুই পক্ষের সমর্থক-কর্মদের মধ্যে হাতাহাতি হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক