
নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদার মারা গেছেন।
মঙ্গলবার রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল।
জেলা পরিষদের চেয়ারম্যান জানান, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদ রোগে আক্রান্ত হলে বেলা সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। পরে ভারতের বেঙ্গালোরের একটি হাসপাতালে তিনি মারা যান।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়ার পর তৎকালীন সময়ে সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় মানু মজুমদারের। পরে ১০ বছর জেল খেটে ১৯৮৫ সালে কারামুক্ত হন তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা আসন থেকে সংসদ সদস্য হন।
মানু মজুমদারের সঙ্গে এক সঙ্গে ১০ বছর জেল খাটা বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল জানান, আজ বুধবার ভারত থেকে মরদেহ আনা হবে। পরবর্তী অন্তোষ্টক্রিয়া সম্পন্নের বিষয়টি প্রধানমন্ত্রী ও মানু মজুমদারের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী