
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রসুল্লাবাদ বাজারে রোববার বিকেলে জমকালো আয়োজন ও লোভনীয় অফার নিয়ে দেশের সেরা ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার শোরুম ‘ইজি ইলেক্ট্রনিক্স’ দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক প্রধান অতিথি জায়েদ খান ফিতা কেটে এই এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেন।
যমুনা এক্সক্লুসিভের নতুন ডিলার ও ইজি ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম বাবু ব্যক্ত করেন যে, যমুনা ইলেক্ট্রনিক্সের সাথে আমাদের পথচলা সামনের দিনগুলো আরও সমৃদ্ধিময় হবে এবং পারস্পারিক সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে ব্যবসায়ী অগ্রগতি ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক জায়েদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান ও সভাপতি রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগ, খন্দকার মনির হোসেন। যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিক্রয় ও বিপনন কৌশল, পণ্যের মান ও বিক্রয়োত্তর গ্রাহক সেবা আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে যমুনা ইলেক্ট্রনিক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স-এর হেড অব বিজনেস জনাব সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর মার্কেটিং মোঃ সেলিম উল্যা সেলিম, ডিজিএম সেলস মোঃ মাসুদুর রহমান, ডিজিএম ব্র্যান্ড ডেভেলপমেন্ট রকিব আহমেদ, এজিএম সেলস মোঃ আলাউদ্দিন হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মী-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বলেন যমুনা গ্রুপ দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সর্বদা নিবেদিত। কোটি কোটি মানুষের আস্থার প্রতীক।
যমুনার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব মানে আপনার ব্যবসায়িক সমৃদ্ধি, ভবিষ্যতের নিশ্চয়তা এবং সামাজিক স্বীকৃতি। ব্যবসায়িক জগতে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা আছি সকলের পাশে। এছাড়া তিনি ব্যবসা ব্যবস্থাপনা ও পণ্যের মানের বিভিন্ন দিকনির্দেশনার ওপর আলোকপাত করেন।
এই শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসিসহ সব হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারবেন। শুধু তাই নয়, গ্রাহকের জীবনকে সহজ, মসৃণ ও নির্বিঘ্ন করতে বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে। শোরুম উদ্বোধন উপলক্ষে যমুনার বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ ১৫ পার্সেন্ট নগদ ছাড় রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...