
পরিবেশের ক্ষেত্রে অবদানের জন্য এবার জাতীয় পরিবেশ পদক পাচ্ছে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান। সম্প্রতি এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
ব্যক্তি পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে যশোরের মো. আব্দুল ওয়াহিদ সরদার, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে ঢাকার মুহাম্মদ রকিবুল আহসান রনি (আহসান রনি) এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এবার জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন।
প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে মৌলভীবাজার পৌরসভা এবং পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচারের ক্ষেত্রে পরিবেশ পদক পাচ্ছে আরণ্যক ফাউন্ডেশন।
গেজেটে বলা হয়, জাতীয় পরিবেশ পদক নীতিমালা অনুসারে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৩’ দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
এ নীতিমালা অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য ২২ ক্যারেটমানের ২ তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য এবং নগদ ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে বলেও এতে জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী