
কোরবানির ঈদকে কেন্দ্র করে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ।
বৃহস্পতিবার বিআরটিএ ভবনে ঈদুল আজহা উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, মহাসড়কের ওপর বা তার পাশে অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। সড়ক ও মহাসড়ক বিভাগের তথ্যানুযায়ী, মহাসড়কের পাশে সর্বমোট ২১৭টি পশুর হাট রয়েছে।
এদিকে মহাসড়ক সংলগ্ন ৩০টি পশুর হাট বসে চট্টগ্রাম জেলায়। এরপরে কক্সবাজার জেলায় বসে ২৩টি পশুর হাট।
এ বৈঠকে আরো আলোচনা হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক ও করিডোরসমূহের মেরামত-সংস্কার কাজ আসন্ন ঈদের সাত দিন আগেই সম্পন্ন করা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত