
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরে ঘরের উপর গাছ পড়ে মোছা. রুপ তারা (৪৫) ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী ও তার ৫ বছর বয়সী সন্তান তাইজুল ইসলাম নিহত হয়েছেন।
শনিবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত মোছা. রুপ তারা ওই গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী।
রোববার (৫ মে) দুপুর ১২টায় করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, শনিবার রাত অনুমানিক সাড়ে ১১টার সময় প্রচণ্ড ঝড় শুরু হলে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ী গ্রামে কৃষক আ. কাইয়ুমের দোচালা টিনের ঘরে একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘর ভেঙে আ. কাইয়ুমের ছোট ছেলে তাইজুল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রুপ তারাকে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুপ তারার মা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...