
ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। বরাবরের মতো এবারের আসরেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন পঞ্চাশের গণ্ডি পেরোনো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
কানে রওনা দেওয়ার আগেই মুম্বাই বিমানবন্দরে ডান হাতে ব্যান্ডেজ নিয়ে ফ্রেমবন্দি হয়েছিলেন নায়িকা। যা দেখে চমকে গিয়েছিলেন ভক্তরা। তবে ভাঙা হাতেই কান মাতাচ্ছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
এদিকে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কান চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরে আসার পরেই অস্ত্রোপচার করা হবে ঐশ্বরিয়ার।
অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘ঐশ্বরিয়ার হাতের কব্জি ভেঙেছে গত সপ্তাহ শেষে। সেই কারণেই ব্যান্ডেজ করতে হয়েছিল। তবে কানে অংশ নেওয়ার ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন অভিনেত্রী। তাই পেশাগত দায়িত্ব পালনে ভাঙা হাত নিয়েই কানে পৌঁছেছেন ঐশ্বরিয়া, সঙ্গে তার মেয়ে আরাধ্যা রয়েছেন।’
সূত্রটি আরও জানিয়েছে, অভিনেত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনার পরেই ফ্রান্সে গিয়েছেন। কান থেকে ফিরে আসার পরে আগামী সপ্তাহের শেষের দিকে ঐশ্বরিয়ার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিন রেড কার্পেটে ঐশ্বরিয়া হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে। গাউনের লম্বা টেইল নজরকাড়া। কম্পিটিশন সেকশনের ছবি মেগালোপলিশের স্ক্রিনিং-য়ে দেখা গেছে ঐশ্বরিয়াকে। তার দ্বিতীয় পোশাকটি ছিল ফিরোজা ব্লু এবং সিলভার ফ্রিঞ্জ গাউন। তার এই পোশাকটিও সবার নজর কেড়ে নেয়।
২০ বছরের বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে পরিচিত মুখ ঐশ্বরিয়া। এবছর মেয়ে আরাধ্যার সঙ্গে হাজির হয়েছেন তিনি। উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক