উপজেলা পরিষদ নির্বাচনে "উপজেলা চেয়ারম্যান" পদে অংশগ্রহণ করায় বিএনপি থেকে বহিষ্কার হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি'র সাবেক উপদেষ্টা মোঃ ফারুক (ফারুক আহমেদ) আজ ২৩ মে কেন্দ্রীয় বিএনপি'র সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি নবীনগর পৌঁছালে চিঠিতে দেখা যায় গত ২২ মে স্বাক্ষরিত দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ উপজেলা বিএনপি'র সাবেক উপদেষ্টা ফারুক আহমেদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি'র) প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বহিষ্কৃত মো. ফারুক আহামদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা। আগামী ৫ জুন অনুষ্ঠেয় চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করছেন।
এ বিষয়ে নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম বলেন দলীয় শৃঙ্খলা ভংঙ্গে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে আমি মনে করি। আমি দলের প্রতিও অনুগত্যশীল। তিনি আরো বলেন উপজেলা নির্বাচনে বি এন পি'র দলীয় নেতা কর্মী উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করলে তাদের বিরুদ্ধে দলের হাই কামান্ড যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক আহমেদ বলেন, আমি কোনদিন বিএনপি'র সদস্য ছিলাম। বহিষ্কৃত মোঃ ফারুক আমি নয়। তিনি আরো বলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, উপজেলা নির্বচনে আটজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৭ জন ও মো.ফারুক রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ৯ জন। মহিলা ভাইস পদে চেয়ারম্যান ৩ জন। রয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে ছিল। প্রতীক বরাদ্দ দেওয়া হয় হয়েছে ২০ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত