উত্তরায় লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ , ৫ মে ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

রাজধানী উত্তরার দিয়াবাড়ি এলাকায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। দুই কিশোরের নাম মো. আশরাফুল ও মো. জাহিদ। শনিবার (০৪ মে) বিকেলের দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা নবম শ্রেণিতে পড়ত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, পানিতে ডুবে মারা যাওয়া আশরাফুল ও জাহিদ মিরপুরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তারা দুজনসহ পাঁচ বন্ধু মিলে মিরপুর থেকে দিয়াবাড়ি এলাকায় ঘুরতে আসে।

একপর্যায়ে তারা দিয়াবাড়ির ১৬ নং সেক্টর’স্হ ১০ নং ব্রিজ সংলগ্ন লেকের পানিতে নেমে তারা গোসল করতে থাকে। একপর্যায়ে লেকের মাঝামাঝি চলে যায়। সেখানে পানির গভীরতা বেশি ছিল। তখন আশরাফুল ও জিহাদ পানিতে ডুবে যেতে থাকে। অন্য তিনজন তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে আশরাফুল ও জিহাদ পানিতে ডুবে যায়।

তিনি আরও জানান, দুই বন্ধু ডুবে যাওয়ার পর অন্য তিনজন লেকের পাড়ে উঠে কাঁদতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লেক থেকে দুই শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ শনাক্তের জন্য তাঁদের পরিবারের সদস্যরা এসেছেন। মরদেহ শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর