
ইউরোর জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্পেন। ৭ জুনের আগে এই স্কোয়াড থেকে ৩ জনকে বাদ দিয়ে ঘোষণা করা হবে মূল স্কোয়াড।
স্পেনের ইউরোর দলে খুব একটা চমক রাখেনি কোচ লুইস দে লা ফুয়েন্তে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বার্সেলোনার পেদ্রি। এছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন ফেরান তোরেস, লামিন ইয়ামাল, পাউ কুবারসি ও ফেরমিন লোপেজ। রিয়াল মাদ্রিদের হোসেলু, দানি কারভাহাল ও নাচো ফার্নান্দেজ প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
ইনজুরির কারণে দলে জায়গা পাননি বার্সেলোনার গাভি। টটেনহ্যাম ডিফেন্ডার পেদ্রো পেরো ও আতলেতিকো মাদ্রদের মিডফিল্ডার কোকের জায়গা হয়নি স্পেনের ইউরোর দলে।
স্পেন স্কোয়াড-
গোলরক্ষক: ডেভিড রায়া, উনাই সিমন ও অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, রবিন লে নরমান্ড, নাচো ফার্নান্দেজ, দানি কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমাল্ডো, হেসুস নাভাস, দানি ভিভিয়ান ও মার্ক কুকুরেল্লা।
মিডফিল্ডার: রদ্রি, মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি, ফারমিন লোপেজ, অ্যালেক্স গার্সিয়া, অ্যালেক্স বায়েনা ও মার্কোস লরেন্তে।
ফরোয়াড: আলভারো মোরাতা, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, হোসেলু, ফেরান তোরেস ও আয়োজে পেরেজ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...