
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে বিএসসি (পাস) সমমান মর্যাদা দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিরোধিতা ও সময়োপযোগী এ উদ্যোগকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদ ও আইডিইবি কেনিক ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সাংগঠনিক শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার (২১ মে) রাত ১০ টার দিকে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন বলেন,শিক্ষা মন্ত্রণালয়ের মহতি উদ্যোগকে বাধগ্রস্ত করতে প্রতিক্রিয়াশীল ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র পাশে যে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নেতৃবৃন্দ এর প্রতিবাদ ও দাবি আদায়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন।
বক্তব্যে নেতৃবৃন্দরা আরও বলেন, জাতি গঠনে সভ্যতা ও নগরায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ভুমিকা অপরিসীম। এটি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। উন্নত জাতি গঠনে মধ্যমস্তরের এ প্রকৌশল শিক্ষাকে আধুনিকায়নসহ যথাযথ মর্যাদা প্রদান করে টেকনিক্যাল এডুকেশনকে সর্বস্তরে পৌঁছে দিতে সরকারের পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের প্রতি আহ্বান জানান।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রæত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীত করা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে দুই বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ দাবি জানানো হয়।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডিইবির জেলা নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিস্টার আলী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রানাকান্ত দাশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আরিফ উর রহমান, আইডিইবি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র ইউনিটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু জোবায়ের, ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন ও ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী