
স্বাস্থ্যসেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন খাতে ইউজার ফি যথাযথভাবে আদায় করতে নীতিমালা তৈরির সুপারিশ করেছে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (১৯ মে) দ্বাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠকে সদস্যরা এই সুপারিশ করেন।
কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, ফয়জুর রহমান, মো. মুজিবুল হক, মো. জাহিদ মালেক, ফজিলাতুন নেসা, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নূর মোহাম্মদ ও মো. নজরুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে কমিটির ২য় বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করা হয়।
পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি অডিট আপত্তি এবং স্বাস্থ্য সেবা বিভাগ একটি অডিট আপত্তির বিষয়ে আলোচনা করা হয়। কমিটির সদস্যরা স্বাস্থ্য অধিদপ্তরকে সিঅ্যান্ডএজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অডিট আপত্তিগুলো পর্যালোচনা করার জন্য পরামর্শ দেন।
একইসঙ্গে এসব বিষয় প্রমাণ সাপেক্ষে নিষ্পত্তি করে বাকি টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য জাহিদ মালেককে আহ্বায়ক করে এবং নূর মোহাম্মদ ও মো. নজরুল হকের সমন্বয়ে একটি সাব-কমিটি গঠন করা হয়।
বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, সিঅ্যান্ডএজি কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী