
বাংলাদেশে নিযুক্ত গুয়াতেমালার অনাবাসিক রাষ্ট্রদূত ওমর কাস্তানেদা সোলারেস পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র-সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতির ওপর জোর দেন। তার রাজনৈতিক ও বাণিজ্যের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বৃদ্ধিতে নিজ নিজ দেশের আগ্রহের কথা তুলে ধরেন।
উভয় পক্ষ টেক্সটাইল এবং কৃষিসহ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র-সচিব-রাষ্ট্রদূত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং অংশীদারিত্বের নতুন উপায় অন্বেষণে প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করার মাধ্যমে বৈঠকটি শেষ করে।
এর আগে আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত গুয়াতেমালার অনাবাসিক রাষ্ট্রদূত ওমর কাস্তানেদা সোলারেস বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী