নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে প্রার্থীর আবেদন

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ , ২২ মে ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে শাল্লা উপজেলা পরিষদে নব নির্বাচিত ফলাফল বাতিল চেয়ে এবং ১১ টি কেন্দ্রের ফলাফল পুনরায় গণনার দাবি জানিয়ে আবেদন করেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী গণেন্দ্র চন্দ্র সরকার।

গতকাল মঙ্গলবার (২১ মে) ডাকযোগে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে আবেদনটি করা হয়।

আবেদনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গণেন্দ্র চন্দ্র সরকার জানান, আমি শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী ছিলাম। আমার মার্কা ছিল আনারস। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অবনী মোহন দাস (ঘোড়া) মার্কা নির্বাচনের আগে কালো টাকা এবং পেশী শক্তির চরম অপ ব্যবহার করতে থাকে।

অবনী ফেহন দাসের পক্ষে প্রতিটি কেন্দ্র ভিত্তিক বিপুল পরিমান টাকা বিতরণ ও ভোট ক্রয়ের অভিযোগ পাওয়া যায়। এই রকম একটি অভিযোগের বিষয়ে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে ভোট ক্রয়ের টাকা বিতরণের সময় এলাকাবাসি হাতে নাতে আটক করে।

তারই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাল্লা থানায় মামলা করেন।

এসময় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গণেন্দ্র চন্দ্র সরকার শাল্লা উপজেলার ১১টি কেন্দ্রের নাম উল্লেখ্য করে ফলাফল পুনরায় গণনার আবেদন করেন।

তিনি আবেদনে জানান, নির্বাচনে অবমী মোহন দাস (ঘোড়া) মার্কাকে বিজয়ী ঘোষণা করা হয়, প্রার্থী অবনী মোহন দাস (ঘোড়া) মার্কা সর্বমোট ২৪ হাজার ৩৯৬ ভোট পায় বলে উল্লেখ করা হয় এবং তার নিকটবর্তী প্রার্থী ছিলাম আমি অর্থাৎ গনেন্দ্র চন্দ্র সরকার (আনারস) প্রাপ্ত সর্বমোট ভোটের সংখ্যা ১৫ হাজার ৬৫৮।

এছাড়াও অন্যান্য প্রার্থীরা হচ্ছেন দিপু রঞ্জন দাশ এবং এস এম শামিম যাহাদের প্রাপ্ত ভোটের সংখ্যা যথাক্রমে ২ হাজার ৩৪৪ এবং ১ হাজার৫২২, তাই অনুষ্ঠিত শাল্লা উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদের ভোট পুনরায় গণনা, যোষিত ফলাফল বাতিল এবং গেজেট ও শপত গ্রহন স্থগিত রাখতে আবেদন জানান।

এ ব্যাপারে প্রার্থী গণেন্দ্র চন্দ্র রায় বলেন, নির্বাচনে অনিয়ম হয়েছে, ১১ টি কেন্দ্রের ফলাফল আবার গণনা করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমার কাছে এখন কোন আবেদন আসেনি তবে আমি একটি অনুলিপি পেয়েছি এই সংক্রান্ত একটি, ভোট পুনরায় গণনার বিষয়টি দেখেবন নির্বাচন কমিশন। আমি শুধু অবগত আছি।