
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো. মোসলে উদ্দিন। তিনি উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং বরগুনায় এএসআই পদে কর্মরত ছিলেন।
দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোসলে উদ্দিন ছুটি নিয়ে নিজ বাড়িতে এসেছিলেন। রোববার বিকালে শশীভূষণের নতুন বাজার পাওয়ার গ্রিড অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ চরফ্যাশন, শশীভূষণ, দক্ষিণ আইচা এবং দুলারহাট থানা পুলিশের পক্ষ থেকে শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...