
ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে, প্রতি বছরের ন্যায় এবছরেও সমাজের সুবিধাবঞ্চিত একশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রূপসী নওগাঁ নামক স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (০৭ এপ্রিল) সকাল ১০ টায় নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত ১১০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রতি পরিবারের জন্য সুগন্ধি চাউল ১কেজি, লাচ্চা সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, , গুড়া দুধ ১ প্যাকেট এবং ৫০০ গ্রাম তৈল রূপসী নওগাঁর ঈদ উপহার হিসাবে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সদস্য কায়েস সরদার,, রূপসী নওগাঁর উপদেষ্টা ফিরোজ হোসেন সহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০১৬ সালে কিছু উদ্যোমী মানুষের সমন্বয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি গড়ে তোলা হয়েছে। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজের অনেক উন্নয়ন মূলক অনেক কাজ করার ইচ্ছা থাকলেও সংগঠনের আলাদা আয়ের উৎস না থাকার কারণে অনেকসময় সম্ভব হয়ে ওঠে না। তারপরও সংগঠনটি চেষ্টা করে যাচ্ছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...