
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ছাগলডাঙ্গী গ্রামের জাহানারা (৬৫) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার মধ্যরাতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ছাগলডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির।বৃদ্ধা জাহানারা উপজেলার ছাগলডাঙ্গী গ্রামের বজির উদ্দীনের স্ত্রী।
স্থানীয়রা বলেন, সোমবার রাতে ছাগলডাঙ্গী গ্রামে ঈদে মেয়ে-জামাইকে সেমাই ও কাপড় কিনে দিতে না পারায় স্বামীর সাথে কথা কাটাকাটি হয় জাহানারার।
পরে স্বামী বাড়ীর পাশে নিজ দোকানে ঘুমিয়ে পরে এবং জাহানারা নিজ ঘরে বুধবার মধ্যরাতে আত্মহত্যা করে। পরে তাঁর ছেলে মা‘কে ডাকতে গেলে জাহানারার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
বৃদ্ধার ছেলে জাহাঙ্গীর আলম বলেন, অভাবের কারণে এবার আমার বোন-ভগ্নিপতিকে জামা-কাপড় দিতে না পারায় অভিমান করে আমার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...